নিজস্ব প্রতিবেদক।।
করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকল স্কাউটস্ কার্যক্রম বন্ধ ছিল দেড় বছর। স্কাউটস্ কার্যক্রমকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এবং প্রতিটি ঘরে স্কাউট সদস্য তৈরী করার লক্ষ্যে আজ ২০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত অনলাইন প্লাটফর্মে বরিশালের বিভিন্ন জেলার স্কাউটস সদস্যদের নিয়ে জুম মিটিং ও কর্মশালা সম্পন্ন হয়। জাতীয় কমিশনার একেএম ফজলুল হক আরিফ’র সভাপতিত্বে উদ্ধোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার,বিপনন ও জনসংযোগ পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরিশাল অঞ্চলের কমিশনার ও পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন। দ্বিতীয় সেশনেও সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার ফজলুল হক আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও স্কাউটস্ এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও জাতীয় কমিশনার সুপ্রিয়া ভট্টাচার্য। প্রায় ৫ ঘন্টা ব্যাপী কর্মশালায় অংশনিয়ে ব্র্যান্ডিং,বিপনন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাতীয় উপ কমিশনার সুকান্ত গুপ্ত অলক। তিনি জানান,স্কাউটস এর প্রচারণা ঠিকমতো হচ্ছে না। ২য় সেশনে জনসংযোগ ও যোগাযোগ বিষয়ে মতামত তুলে ধরেন জনসংযোগ কর্মকর্তা ও বাংলাভিশনে মিডিয়া ব্যক্তিত্ব মীর মো. ফারুক। কারিগরি সহায়ক এএইচএম সামসুল আজাদ, বরিশালের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন,আনোয়ার হোসেন,সুকান্ত গুপ্ত,স্বপন কুমার দাস,। প্রথম সেশনে প্রধান অতিথি আবদুল হক জনসংযোগ ও বিপনন বিভাগের কাজের বর্ননা দেন। সমাজ,রাষ্ট্র, বিভিন্ন পেশার মানুষের উপকার করার পরামর্শ দেন এফএইচ আরিফ। তিনি ডিআরসিপিআরএম হিসেবে আঞ্চলিক পরিচালক ও পটুয়াখালী জেলা শিক্ষা অফিসারকে আরো আন্তরিকতার সহিত কাজ করার এবং দিনে ২ ঘন্টা স্কাউটস এর জন্য কাজ করার অনুরোধ জানান একেএম ফজলুল হক আরিফ । সাথে সাথে জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী মো. জাহাঙ্গীর হোসাইনও তার আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করেন এবং দীর্ঘ দেড় বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় সকল নির্দেশনা বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন।
২০২১ সালে ২১ লাখ স্কাউটস সদস্য তৈরীর লক্ষ্যে ২২ লাখ ১০ হাজার সদস্য ইতোমধ্যে তৈরী হয়েছে বলে জানান মীর মো. ফারুক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
