এইমাত্র পাওয়া

স্কুল-কলেজ সরকারিকরণের প্রক্রিয়াটি দীর্ঘ : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

স্কুল-কলেজ সরকারীকরণের প্রক্রিয়া দীর্ঘ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রক্রিয়াটি খুবই জটিল। দীর্ঘদিন আগে তারা (শিক্ষক) নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের নিয়োগের সঠিক কাগজপত্র অনেক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, সরকারীকরণ করা হবে বলার পর অনেক জায়গায় অনিয়ম করার একটি প্রবণতা লক্ষ করা গেছে। এটি সঠিকভাবে করার জন্য আমরা জনবল নিয়োগ করে তা দ্রুততার সঙ্গে শেষ করতে চাচ্ছি। কাগজের প্রয়োজনীয়তা যত পারি কমানোর চেষ্টা করছি।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.