নিউজ ডেস্ক।।
পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত তাদের রিমান্ড নামঞ্জুর করে দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান, রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
গত ৮ সেপ্টেম্বর রাতে ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে পুলিশ। আটকের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
