শিক্ষাঙ্গন ভর্তি পরীক্ষা উপলক্ষে বন্ধ থাকবে চবির একাডেমিক কার্যক্রম

নিউজ ডেস্ক।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ও ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২১তম সভার বিবিধ ০৫ নং সিদ্ধান্তক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও সেমিনারসহ সব একাডেমিক কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ও ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.