নিউজ ডেস্ক।।
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডও গড়েন। যা সোনালী অক্ষরে লেখা থাকবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ইতিহাসের পাতায়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৬ বলে ছয় ছক্কার রেকর্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান মালহোত্রা। তার আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস আরব আমিরাতের বিপক্ষে ৯৫ রান করেছিলেন; কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি হাঁকাতে পারেননি।
পাপুয়া নিউগিনির বিপক্ষে তিনি ব্যাট করতে নামেন দশম ওভারে; আর সাজঘরে ফেরেন ১৭৩ রান করে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে।
৩১ বছর বয়সী মালহোত্রার জন্ম ভারতের চণ্ডিগড়ে। জাতীয় দলে খেলার আশায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
