নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষক নিয়োগে তৃতীয় নিয়োগ চক্রে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হচ্ছে।
তবে কাগজপত্র সরাসরি জমাদানে স্বাস্থ্যঝুঁকি ও অন্যান্য সমস্যা হচ্ছে বিধায় ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগকালীন সময় বিবেচনা করে এবং প্রশাসনিক কাজের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে প্রার্থী কর্তৃক কোনো পুলিশ ভেরিফিকেশন ফরম সরাসরি গ্রহণ করা হবে না।
যেসব প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম প্রেরণ করেননি তাদেরকে অব্যশিকভাবে যথাসময়ে শুধুমাত্র ডাকযোগে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
