নিউজ ডেস্ক।।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির সভা সংগঠনটির অস্থায়ী কার্যালয় পুরানা পল্টন কলেজে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । সভা থেকে শতভাগ উৎসব ভাতা , বেতনের শতকরা হিসেবে বাড়িভাড়া ও সম্মানজনক চিকিৎসা ভাতা প্রদানের দাবী জানানো হয় । একই সাথে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবী জানানো হয় । এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে সকল শিক্ষক কর্মচারী সংগঠণকে সাথে বৃহত্তর জোট গঠন করে একদফা আন্দোলনের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে কুটনৈতিক চেষ্টা অব্যহত রাখার সিদ্ধান্ত হয় । সংগঠটির মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন গত ঈদুল আষহার পূর্বে আমরা মাননীয় সাংসদদের হাতে স্মারক লিপি দিয়েছিলাম শতভাগ উৎসব ভাতার জন্য । কয়েকজন সাংসদ সংসদে এ বিষয়ে কথাও বলেছেন আমাদের ধারণা ছিল আমরা শতভাগ উৎসব পাব । কিন্তু সকলকে হতাশ করে ২৫% উৎসব ভাতা দেয়া হয় । এ নিয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে । সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও বিশ্বকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয় । দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস. এম. মহিবুল্লা মুজাহিদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
