মো: শাহাদাত হোসাইন শিমুল:
ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশকল্পে লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার মধ্য পূর্বলাচ ১নং ওয়ার্ডের নদীর পাড়ে, কোমলমতি শিশুদের ইসলামী জ্ঞান ও মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে
সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, শিক্ষিত যুবসমাজের উদ্যোগে অত্যাধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে মধ্য পূর্বলাচ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার আজ ২রা সেপ্টেম্বর- ২০২১ খ্রি: তারিখে শুভ উদ্বোধন করা হয়।
অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারী মাস্টার মো:দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, আহবায়ক মো: খোরশেদ আলম মীর এর সভাপতিত্বে, আজকের ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দিন।
প্রধান বক্তা ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নোমান সাহেব। বিশেষ অতিথি ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর
মো: আবু নাছের (বাবু), সৈয়দ আহম্মদ পাটওয়ারী, আ: রহমানচৌধুরী তুহিন , আহসান উল্যাহ মালসহ অত্র এলাকার গন্যমান্য বাক্তিবর্গ।
দোয়া অনুষ্ঠানে আলোচনার শুভেচ্ছা বক্তব্যে মাস্টার মো: দেলোয়ার হোসেন কোরআন শিক্ষার প্রচার- প্রসার ও ধর্মীয় শিক্ষার বিকাশকল্পে এলাকার অভিভাবকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য ও রায়পুর সরকারী মার্চ্চেন্টস একাডেমীর সহকারী শিক্ষক মো: সোহেল রানা তার বক্তব্যে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁদের গৃহিত পদক্ষেপগুলো আলোচনা করেন এবং এলাকার ধর্মীয় শিক্ষার মান উন্নয়নকল্পে উপস্থিত সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রধান বক্তা ও দোয়াগীর হযরত মাওলানা নোমান সাহেব বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা সর্বত্র যা মহান আল্লাহর রহমত। বর্তমানে মদ্রাসা শিক্ষার প্রতি মানুষের অগ্রহ বেড়েছে এর কারন মাদ্রাসা থেকে যারা জ্ঞান অর্জন করে তারা মা- বাবা’র অবাধ্য সন্তান হয়না । সু-সন্তান পিতা-মাতা’র ইহকাল ও পরকাল উভয়ের জন্য রহমত। তাই এলাকাবাসী সকলকে মাদ্রাসাটির জন্য আন্তরিক হয়ে কাজ করার আহবান জানাই।”
প্রধান অতিথি অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দিন এলাকাবাসীর সহযোগীতায় অত্র মাদ্রাসাটি অনেকদূর এগিয়ে যাবে বলে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে ছবক প্রদান, দোয়া ও মুনাজাতের মাাাধ্যমে মধ্য পূর্বলাচ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধনের সমাপ্তি হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
