ফুলপুর উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জিয়াউর রহমান পান্না।।

আজ বাংলাদেশ স্কাউটস ফুলপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্র ধর, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চল এখলাস উদ্দিন ও কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল মোঃ নজরুল ইসলাম। কাউন্সিলে মোট ভোটার সংখ্যা ছিল ২৯৬জন।তার মধ্যে উচ্চ বিদ্যালয়ের ৫৬জন।মাদ্রাসার ৩৮জন।।প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬জন।

মোট ২৭৬ জন ভোটার ভোট প্রদান করেন।কাউন্সিলে সম্পাদক পদে ২জন,যুগ্ম-সম্পাদক পদে ২জন ও কোষাধ্যক্ষ পদে২জন প্রতিদ্বন্দ্বিতা করেন।তার মধ্যে সম্পাদক পদে মোঃফজলুল হক১৪৬ ভোট পেয়ে বিজয়ী নজরুল ইসলাম পায়১২৭ভোট,যুগ্ম- সম্পাদক পদে মোঃ আনোয়ার হাসান১৪৮ভোট পেয়ে বিজয়ী মোঃ নূরুল হকপায়১১৯ভোট ও কোষাধ্যক্ষ পদে মোঃ আয়ুব আলী পায়৯৫ভোট সাইদুর রহমান১৭৮ ভোট পেয়ে বিজয়ী।কাউন্সিলের ভোটারগন প্রত্যাশা করেন নতুন নেতৃত্ব স্বচ্ছ, পরিচ্ছন্ন স্কাউট সংগঠন তৈরি ও স্কাউট আন্দোলনকে বেগবান করতে চেষ্টা করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.