এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ছাড়

নিউজ ডেস্ক।।

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২১) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।

আজ মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা তোলার শেষ দিন ৮ আগস্ট । মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০২১ সালের আগস্ট  মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.