নিউজ ডেস্ক।।
আগামী নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য সরকার প্রস্ততি নিলেও করোনাভাইরাস পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় মূল্যায়ন করেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
শনিবার সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট এবং করোনা পরবর্তী শ্রেণি কার্যক্রম চালুর পূর্ব প্রস্ততি পর্যবক্ষেণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
