নিউজ ডেস্ক।।
জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
শনিবার সন্ধ্যা ৭টায় এ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার পঞ্চম চালান ঢাকায় এসেছে। সেগুলো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংরক্ষণাগারে নিয়ে রাখা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
