নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর ক্যাম্পাস খোলার পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এর আগে যে সব শিক্ষার্থী এখনো টিকার আওতায় আসেনি তাদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করেন নি, তাদেরকে অতিদ্রুত এই তথ্য প্রদান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। লগইন সংক্রান্ত যে কোন সমস্যায় নিজ নিজ বিভাগ অথবা ইনস্টিটিউটের ইমেইল এ্যাডমিনের সঙ্গে যোগাযোগের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।
এতে আরো বলা হয়, শিক্ষার্থীদের কেউ কেউ আইসিটি সেল-এ ইমেইল প্রেরণের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রেরণ করছেন, যেটি ডাটাবেস-এ সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীদের নিজ নিজ প্রোফাইল থেকে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
