নিউজ ডেস্ক।।
সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর কারণে আগামী দুই দিনের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পরবর্তী দুদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। চট্টগ্রাম বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়, ৬৭ মিলিমিটার। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি বাংলাদেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ কিংবা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করবে।
লঘুচাপটি স্থলভাবে উঠে গেলে বৃষ্টি বাড়বে, সেই প্রভাবে আগামী দু-দিন পর বাংলাদেশেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে বলে শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
