বাংলাদেশী বিমানের জরুরি অবতরণ ভারতে

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে শুক্রবার (২৭ আগস্ট) ভোরে রওনা হয়। কিন্তু পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফ্লাইটটি ঘুরে ভারতের নাগপুরে অবতরণ করে।
তবে, ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। বিমানে যারা ছিলেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নিরাপদ আছেন।
বিমানের সূত্র জানা গেছে, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বর্তমানে যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অবস্থান করছে। যাত্রীদের নিতে পৃথক ফ্লাইট আসবে নাকি এটাই যাবে এ বিষয়ে নিশ্চিত করেনি কেউ। জরুরি অবতরণ ও যাত্রীদের ফেরত আনার উদ্যোগের বিষয়ে বিমানের কাছে তথ্য চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.