এইমাত্র পাওয়া

অবশেষে ভিকারুননিসায় ভর্তি ১৯ জোড়া যমজ

নিউজ ডেস্ক।।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেছে ভর্তি হলো ১৯ জোড়া যমজ শিশু শিক্ষার্থী। এখন আর বাঁধা থাকলো না একসাথে একই স্কুলে পড়ার। অভিভাবকরাও তাই দুশ্চিন্তা ছেড়ে ভীষণ খুশি।

জীবনের গল্পে এই যে বাঁধভাঙা আনন্দ, সেতো বাঁধা পেরুনোর। আর তাইতো অবশেষে ডানা মেলেছে ১৯ জোড়া প্রজাপতির স্বপ্ন; হতাশার পালে এখন শুধুই আশার গল্প।

অথচ অদ্ভুতৃ এক নিয়মের বেড়াজালে আটকে ছিলো ভবিষ্যৎ। আইনী বাধা না থাকলেও কেবল যমজ হওয়ার কারণে ভর্তি হতে পারছিল না তারা একই স্কুলে। তবে হাইকোর্টের নির্দেশের পর এখন এই সহোদরিরা একই স্কুলের সহপাঠীও।

করোনাকালে যদিও প্রেক্ষাপটটা ভিন্ন তবে অভিন্ন যে যমজদের জীবনযাত্রা। আর তাইতো ভিন্ন স্কুলে পড়তে হবে ভেবে হতাশ ছিলেন অভিভাবকরাও। চ্যানেলটোয়েন্টিফোর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.