ময়মনসিংহে নির্মাণ হচ্ছে বিশ্বের অত্যাধুনিক আর্চ স্টিল সেতু

আনোয়ার সাদত জাহাঙ্গীর।।

মঙ্গলবার ২৪ আগষ্ঠ একনেকে অনুমোদিত হয়েছে “ময়মনসিংহে কেউয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প ”নামে স্বপ্নের এই প্রকল্প।বাংলাদেশে এ ধরনের সেতু এটাই প্রথম।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা অনুমোদন দেন।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৩২কোটি টাকা৭২লক্ষ,প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে।
সূত্র জানায়,সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।ময়মনসিংহের কেওয়াতখালীতে ব্রহ্মপুত্র নদে ‘আর্চ স্টিল’ সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এরই মধ্যে সেতুটি নির্মাণের জন্য বাংলাদেশকে ২৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।একনেকের এ সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ,স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম,শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি,শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স.ম. রেজাউল করিম,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো.শাহাব উদ্দিন,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম সহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী গণ অংশগ্রহণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.