কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন সহ বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি অশংগ্রহন করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি একে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু নীলয়, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আলমগীর শিকদার, ইমন আল আহসান প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.