স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর)।।
বুধবার বেসরকারি সংস্থা বাঁচতে শেখার সোসাল ইনিশিয়েটিভ ফর প্রোমোটিং সিকিউরিটি এন্ড রাই্টস ফর উইমেন এন্ড গার্লস প্রকল্পের আওতায় তালাক , বাল্য বিবাহ, যৌতুকের জন্য নির্যাতন , শিশুদের প্রতি পারিবারিক নির্যাতন, প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহনের লক্ষে সেবা প্রদানকারী সরকারী প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডার সাথে উপজেলা পর্যায়ে নেটওয়াকিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে কৃষি অফিসের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ। বক্তব্য রাখেন, কৃষি কর্মকতার্ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকতার্ জান্নাতুল ফেরদৌস লাবনী, এস আই রাজ কিশোর পাল, পৌর সভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, প্রজেক্ট অফিসার মৃদুল কান্তি রায়, সংস্থার সহকারী হিসাব রফিকুল ইসলাম, আকলিমা খাতুন। সভায় সভাপতিত্বে করেন প্রকল্প সমন্বয়কারী এড. এম কে মন্ডল মহেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
