মাগুরার শালিখা উপজেলা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠিত 

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি ।।
 মাগুরার শালিখা উপজেলা সাহিত্য পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে কন্ঠ ভোটে দীপক চক্রবর্তীকে সভাপতি ও মোঃ হারুনার রশীদকে সাধারন সম্পাদক করা হয়।
পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোঃ নাসিম উদ্দিন ও মোঃ কুতুবুল আলম, সহসাধারন সম্পাদকদেবব্রত কুমার দে, সাংগঠনিক সম্পাদক রমেশ চন্দ্র বাইন, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ও নার্গিস আক্তার,কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আবু সাহিদ মোল্যা ও দপ্তর সম্পাদক পদে মোঃ শিমুল হোসেনকে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও বিশিষ্ট কবি শামীম আহম্মেদ খান, কবি ও শিল্পী শরিফ শাহদেওয়ান আলমেহেদী, বিশিষ্ট শিল্পী অনিল হাজারিকা, ডাঃ রমেশ চন্দ্র বিশ্বাস ও কবি কৃষ্ণ পদ বিশ্বাস ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.