নিউজ ডেস্ক।।
বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় কিউইরা।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে বাংলাদেশে এসেছে ২৬ সদস্যের দল। এর মধ্যে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ আগস্ট, একজন ১৯ আগস্ট, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে সেখান থেকে ২০ আগস্ট সরাসরি বাংলাদেশে আসেন দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন। দলের বাকি ২১ সদস্য আজ দেশে এসেছেন। চলমান করোনা পরিস্থিতির কারণে সিরিজ শুরুর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টিন করবে সফরকারীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
