Taliban fighters stand guard along a roadside near the Zanbaq Square in Kabul on August 16, 2021, after a stunningly swift end to Afghanistan's 20-year war, as thousands of people mobbed the city's airport trying to flee the group's feared hardline brand of Islamist rule. (Photo by Wakil Kohsar / AFP)

কারিগরি জটিলতায় আটকে গেল গুচ্ছের প্রাথমিক ফলাফল

নিজস্ব প্রতিনিধি।।

২০২১-২২ শিক্ষাবর্ষের ২০টি সাধারণ এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা‌র প্রাথমিক বাছাই পর্বের ফলাফল কারিগরি জটিলতায় আটকে গেছে।

রোববার এ ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। ফলাফল কবে প্রকাশ হবে তা এখনো নিশ্চিত নয়। তবে আগামীকাল সোমবার ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভা করে ফলাফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই কাজ শেষ হয়েছে। প্রথম ধাপে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা চূড়ান্ত ধাপে আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপে আবেদন কার্যক্রম শুরু করা হবে। গতকাল শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে আজ গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, প্রথম ধাপে নেওয়া প্রাথমিক বাছাই করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।

আজ এ ফল প্রকাশ করার চেষ্টা থাকলেও টেকনিক্যাল কারণে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কোন পদ্ধতিতে এ ফলাফল প্রকাশ করা হবে সেটি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সোমবার এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নিয়ে চলতি সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, প্রাথমিক আবেদনে যারা নির্বাচিত হবেন শুধুমাত্র তাদের এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপের আবেদন শেষে দ্রুত ভর্তি পরীক্ষার সময় প্রকাশ করা হবে।

গুচ্ছ মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বসানো হবে ভর্তি পরীক্ষা কেন্দ্র। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শেষ করে তার ফলাফল প্রকাশ করা হবে। গুচ্ছ আওতাভুক্ত বিজ্ঞান বিষয়ে ৩১ হাজার শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হবে। মানবিক ও বাণিজ্য বিভাগে যারা আবেদন করেছেন তাদের সবাইকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে। তিন বিষয়ে মোট ৩ লক্ষাধিক আবেদন জমা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.