এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকের বেতন বৈষম্যের আন্দোলনের ডাক আসছে শুক্রবার

নিউজ ডেস্ক।।   

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক নাকচ হওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি(১৮০৮/৭৫) এর কেন্দ্রীয় কমিটির সভা আজ ১০/০৯/১৯ তারিখ পল্টনস্থ মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়।সভায় সম্মানিত সাধারণ সম্পাদক আবুল কাশেম তার বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের চিঠির নিন্দা ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন।একই সাথে সহকারি শিক্ষকদের ১১ তম এবং প্রধান শিক্ষকদের ১০ মনে গ্রেড অচিরেই দিতে হবে বলে বক্তব্যে বলেন। সভায় অনেকের বক্তব্যের মধ্যে একটি বিষয় সবাই জোর দিয়ে বলেন সকল সংগঠন একত্রিত হয়ে অভিন্ন কর্মসূচি দেয়ার জন্য।ঐক‍্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অর্থ বিভাগের চিঠি আমাদের সকল সংগঠনকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে।এ সুযোগে সঠিক এবং পরিকল্পিতভাবে দাবি আদায়ে কাজ না করলে কখনো দাবি আদায় হবে না।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান,সেক্রেটারী আবুল কাশেম সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সহ কাব স্কাউট সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, ঝালকাঠি জেলার সাধারন সম্পাদক আজাদ খাঁন রানা সহ বক্তরা খুব কম সময়ের মধ্যে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান ।

পাশাপাশি সকল সংগঠনের নেতাদের একত্র করার জন্য আজ থেকেই কাজ করবেন বলে আলোচনা করেন ।সকল সংগঠন একত্রিত হলে অভিন্ন কর্মসূচি ঘোষণা করার আশা প্রকাশ করেন উপস্থিত অনেক শিক্ষক। সভায় অনেক শিক্ষকরা ক্ষোভের সহিত বলেন একত্রিত হয়ে কর্ম বিরতির কর্মসূচীসহ তালাবদ্ধ কর্মসূচি ছাড়া দাবি আদায় হবে না মর্মে মতামত পেশ করায় সভাপতি আতিকুর রহমান আতিক আগামি ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১০ ঘটিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচী ঘোষনার কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.