এইমাত্র পাওয়া

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা-বাংলা

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক (বাংলা)

রাজউক উত্তরা মডেল কলেজ

ঢাকা

আজ তোমাদের বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। প্রথমে নিজেরা চেষ্টা করবে।

গদ্য: এই দেশ এই মানুষ

১। নিচের ক্রিয়াপদগুলোর চলিতরূপ লেখ :

সাধুরূপ-চলিতরূপ

জন্মিয়াছি-জন্মেছি বেড়াইতে-বেড়াতে

নামিয়া-নেমে যাইবে-যাবে

মিলিয়াছে-মিলেছে পাইবে-পাবে

বলিয়াছি-বলেছি করিতেছি-করছি

করিলে-করলে রহিয়াছে-রয়েছে জন্মাইবে-জন্মাবে বাঁচিয়া-বেঁচে

রাখিয়াছেন-রেখেছেন হইয়া-হয়ে

উঠিবে-উঠবে।

২। বিপরীত শব্দ লেখ :

প্রদত্ত শব্দ-বিপরীত শব্দ

আনন্দ-বেদনা জীবন-মরণ

গৌরব-অগৌরব সামর্থ্য-ব্যর্থ

সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘিষ্ঠ কম-বেশি

খ্যাতি-অখ্যাতি বন্ধু-শত্রু

বাঙালি-অবাঙালি শ্রদ্ধা-অশ্রদ্ধা

আপন-পর মিল-অমিল

আলো-অন্ধকার দূরে-নিকটে

দেশ-বিদেশ।

৩। প্রদত্ত শব্দের সমার্থক শব্দ লেখ :

প্রদত্ত শব্দ-সমার্থক শব্দ

পাহাড়-পর্বত, গিরি

আকাশ-গগন, অম্বর

মা-জননী, প্রসূতি

বাতাস-পবন, বায়ু

গাছ-বৃক্ষ, তরু

ফুল-পুষ্প, কুসুম

সমুদ্র-পারাবার, জলধি

নদী-তটিনী, প্রবাহিনী

আলো-কিরণ, নূর।

৪। এক কথায় প্রকাশ কর :

জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান-প্রান্তর

সংখ্যায় সবচেয়ে বেশি এমন-সংখ্যাগরিষ্ঠ

সমুদ্রের তীরে বালুময় স্থান-বেলাভূমি

লোকজনের বসতি রয়েছে এমন জায়গা-জনপদ

নতুন বছরকে বরণ করার উৎসব নববর্ষ একের সঙ্গে অন্যের-পরস্পর

অহংকার নেই যার-নিরহংকার

বাংলায় কথা বলে যারা-বাঙালি।

৫। বাক্যে সাধুরীতি থেকে ক্রিয়াপদের চলিতরীতি দেখাও :

সাধুরীতি : আমরা বাংলাদেশে জন্মিয়াছি।

চলিতরীতি : আমরা বাংলাদেশে জন্মেছি।

সাধুরীতি : ট্রেনে চড়িয়া চট্টগ্রাম বেড়াইতে যাইব। চলিতরীতি : ট্রেনে চড়ে চট্টগ্রাম বেড়াতে যাব।

সাধুরীতি : আমরা বাংলা ভাষায় কথা বলিতেছি। চলিতরীতি : আমরা বাংলা ভাষায় কথা বলছি।

সাধুরীতি : এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান নানা জাতি রহিয়াছে। চলিতরীতি : এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান নানা জাতি রয়েছে।

সাধুরীতি : গাছে গাছে ফুল ফুটিতেছে।

চলিতরীতি : গাছে গাছে ফুল ফুটছে।

সাধুরীতি : এ দেশের মানুষ সম্মান রাখিয়াছে। চলিতরীতি : এ দেশের মানুষ সম্মান রেখেছে।

সাধুরীতি : ট্রেন থেকে নামিয়া পায়ে হাঁটিলাম। চলিতরীতি : ট্রেন থেকে নেমে পায়ে হাঁটলাম।

সাধুরীতি : গাছে ঝুলন্ত ফল বাতাসে দুলিতেছে। চলিতরীতি : গাছে ঝুলন্ত ফল বাতাসে দুলছে।

সাধুরীতি : এ দেশ আলো বাতাস দিয়া বাঁচাইয়া রাখিয়াছে।

চলিতরীতি : এ দেশ আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.