আগামী মাসে দেশের মাটিতে হতে যাওয়ায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি টি-২০ র্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ।
৫-০ ব্যবধানে সিরিজ জিতলে র্যাংকিংয়ে দক্ষিণ ও অস্ট্রেলিয়ার মত দলকে টপকে যাবে বাংলাদেশ।
২৩৪ রেটিং নিয়ে বর্তমানে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে টাইগাররা। সিরিজের পরের চারটি ম্যাচ হবে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বিকেল ৪টায়।
দেশের মাটিতে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪।
তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮।
যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ তবে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠবে টাইগাররা।
২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ঐ ম্যাচে ১৫ রানে হারে টাইগাররা।
টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে টাইগাররা। এবার জয়ের বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে কি-না বাংলাদেশ, সেটিই দেখার বিষয়।
আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। এরপর হোটেল রুমে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা। পরবর্তীতে অনুশীলনে মাঠে নামবে কিউইরা।
এর মধ্যে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন ঢাকায় এসেছেন। দুই ক্রিকেটার ইংল্যান্ডে হান্ড্রেড খেলছিলেন, কিন্তু সিরিজ এগিয়ে আসায় নিউজিল্যান্ড যাবার পরিবর্তে ইংল্যান্ড থেকে সোজা বাংলাদেশে এসেছেন তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
