নিউজ ডেস্ক।।
পবিত্র আশুরার সরকারি ছুটি পুনঃনির্ধারণ করেছে সরকার। পবিত্র আশুরার ছুটি বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরিবর্তন করে শুক্রবার (২০ আগস্ট) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলেক্ষ ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট পুনঃনির্ধারণ করা হলো।
এতে আরও বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক আবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।
গত ৯ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ওইদিন দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হয় এবং ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২০ আগস্ট শুক্রবার সংবাদপত্রসমূহে ছুটি পালিত হবে। বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নোয়াব-এর কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
