বিএমজিটিএ এর উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভা 

প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগষ্ট ( রবিবার ) বিকেলে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ শান্ত ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা শাহ আলম, সহসভাপতি আব্দুস সাকুর, কবি সুরুজ্জামান,অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, দপ্তর সম্পাদক এলিন তালুকদার,যুগ্ম মহাসচিব মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,জাকিয়া আক্তার, কামরুজ্জামান ,শাহ আলম, কেন্দ্রীয় নেতা আরমান শেহজাদা, দেলোয়ার হোসেন, রিপন খন্দকার,রুহুল আমিন, তফিজুল ইসলাম, তারিকুল ইসলাম প্রমুখ ।
শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.