৬৯ জেলা প্রাথমিক শিক্ষকের খসড়া গ্রেডেশন প্রকাশ

নিউজ ডেস্ক।।

৬৯ জন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১৩ আগস্ট রোববার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আসাদুজ্জামান।

এতে বলা হয়, প্রকাশিত তালিকার উপর কারো কোন আপত্তি থাকলে কাগজপত্র প্রকাশিত হবার ৩০ দিনের মধ্যে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর (scy@mopme.gov.bd) তে আবেদন করতে হবে। অন্যথায় ৩০ দিন পর গ্রেডেশন তালিকা চূড়ান্ত করতে কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক, উপ-পরিচালক এমন অসংখ্য পদ খালি থাকায় ডিপিইদের গ্রেডেশন দেয়া হচ্ছে। এর ফলে এসব শিক্ষা কর্মকর্তা বিভিন্ন দপ্তরে সহকারী পরিচালক, উপপরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।

তালিকা দেখতে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.