ডেঙ্গু আক্রান্ত আরও ২১১ জন হাসপাতালে

নিউজ ডেস্ক।।

এডিস মশার জীবাণুবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন। একজন ঢাকার বাইরে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৮৪ জন ও অন্যান্য বিভাগে ৬৮ জন ভর্তি রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.