১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন

নিউজ ডেস্ক।।

এবার আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও খুলে দিয়েছে সরকার। একই সঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেওয়া হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চসহ সকল গণপবিহন।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আগামী ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু শর্তাবলি সংযুক্ত করে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.