আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীেদর মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনিসংহ সার্কেলের আয়োজনে এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান। অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনিসংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক লুতফর রহমানের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক লিমিটেড ত্রিশাল শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনিসংহ সার্কেল মহা-ব্যবস্থাপক একে এম শামীম রেজা,বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক উজ্জল কুমার প্রধান, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক তরিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য ল্যাপটপ-ডেস্কটপ কিনতে সর্বোচ্চ ১০ জনকে ৬০ হাজার টাকা শিক্ষা সহায়ক প্রযুক্তিগত সুবিধা ঋণ প্রদান করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
