সবার আগে খুলবে যে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক।।

করোনার কারণে প্রায় দেড় ব্ছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ টিকা দেওয়া সম্ভব হলে প্রথমেই খোলা হবে বিশ্ববিদ্যালয়। এরপর খুলবে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সব পরিকল্পনায় নির্ভর করছে আগস্ট মাসে কত সংখ্যক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা যায়।

সরকারের পলিসি হলো, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে না খুলে প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষাগুলো আগে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে কলেজ ও বিদ্যালয় খুলে দেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার ওপর।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম দ্রুত চলছে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করার পর অনাবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.