বাংলাদেশে টাইবু এলেন কোচ হিসেবে

নিউজ ডেস্ক।।

জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালী সময়ের অন্যতম তারকা ক্রিকেটার টাটেন্ডা টাইবু খেলোয়াড় হিসেবে অনেকবার বাংলাদেশে এসেছেন। তবে এবার তার আগমন ঘটেছে কোচ হিসেবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ব্যাটিং প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে।

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশে আসেন টাইবু। ইতোমধ্যে তার ৩ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। এখন ব্যাটিং প্রশিক্ষকের দায়িত্ব শুরু করতে আর কোনো বাধা থাকল না ৩৮ বছর বয়সীর।

বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক বলেন, ‘টাইবুর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। এক বছর পর চুক্তির মেয়াদ বাড়তে পারে। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। ‘


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.