মোস্তাফিজের ভূয়সী প্রশংসায় যা বললেন ভারতীয় তারকা লক্ষ্মণ

নিউজ ডেস্ক।।

দুর্দান্ত এক সিরিজ খেলছে বাংলাদেশ। গ্যালারিতে দর্শক থাকলে যে তাদের চিৎকার-জয়ধ্বনী মিরপুর ছাড়িয়ে অনেক দূর পৌঁছে যেত তা কল্পনা করছে মানুষ।

মাত্র ১২৭ রানের পুঁজি নিয়েও ১০ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে টাইগাররা। এই ১০ রানের গরিমা যে কতটুকু তা ক্রিটেট বোঝে এমন যে কেউ বলবে।

কারণ ওই ১০ রানের ব্যবধানই এনে দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ।

এমন সিরিজ জয়ে অন্যতম অবদান অধিনায়ক মাহমুদউল্লাহ ও পেসার মোস্তাফিজের । ৫৩ বলে ৫২ রানের ইনিংস ও মোস্তাফিজের অবিশ্বাস্য বোলিংয়ের কারণে তৃতীয় ম্যাচটিও জিতে নিয়েছে বাংলাদেশ।

নিজের ৪ ওভারের স্পেলে ১৫ ডটসহ মাত্র ৯ রান দিয়েছেন মোস্তাফিজ। এমন কিপটে বোলিং দেখে গোটা বিশ্ব অভিভূত।

এদিকে বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনের পর ভারতের সাবেক তারকারা ভুয়সী প্রশংসায় মেতেছেন মোস্তাফিক-মাহমুদউল্লাহর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক টেস্ট তারকা ও বর্তমান বিশ্লেষক ভিভিএস লক্ষ্মণ।

মোস্তাফিজের স্কিল বেশ ভালোই জানা লক্ষ্মণের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় লক্ষ্মণের অধীনেই ছিলেন মোস্তাফিজ।

টুইটারে মোস্তাফিজের প্রশংসায় লক্ষণ লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। মোস্তাফিজকে দেখে ভালো লাগছে। ফিজ নিজের সেরা ফর্মে রয়েছে। কী দুর্দান্ত বোলিং পারফরম্যান্স! বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্যও আমি অনেক খুশি।’সূত্রঃযুগান্তর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.