নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকেল ৪টায় ভর্তি আবেদনের ওয়েবসাইট চালু করা হয়। এই আবেদন প্রক্রিয়া চলবে ২০ আগস্ট পর্যন্ত।
শিক্ষার্থীরা অনলাইনে এই লিঙ্কে আবেদন করবেন। আবেদন করতে ক্লিক করুন।
সরকারি সাত কলেজে তিনটি অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি অনুষদ হলো বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান।
তবে সাত কলেজে ভর্তিচ্ছুদের জন্য নূন্যতম যোগ্যতা নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছে ভর্তি পরীক্ষার পাস নাম্বার ও আবেদন ফি জমাদানের প্রক্রিয়া। এরইসঙ্গে নির্ধারণ করেছে ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর।
যারা আবেদনের নূন্যতম যোগ্যতা রাখতে পারেন:
যারা ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত এসএসসি বা সমমান এবং ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন তারা আবেদন করতে পারেন। তবে তাদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। তাই শর্তাবলী জেনেই আবেদন করতে হবে।
ভর্তিচ্ছুদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ০।
পাস নম্বর:
২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাস নম্বর ৪০% অর্থাৎ ৪৮।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি অধিভুক্ত সরকারি সাতটি কলেজের দের সংশ্লিষ্ট বিভাগ সমূহে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির জন্য ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
তবে ডিগ্রিসমূহের সনদপত্র প্রদান করা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয় বলেও জানানো হয়।
ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান প্রক্রিয়া
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়৷
এই সাত কলেজের তালিকায় রয়েছে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
