বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

নিউজ ডেস্ক।।

২১ বছরের দীর্ঘ সময় ধরে ক্লাবটিতে ছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। বার্সেলোনা আর মেসি যেন দুটো সমার্থক শব্দে পরিণত হয়েছিল। সেই বার্সেলোনার মেসি বা মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত এবার চূড়ান্ত। মূলত অর্থনৈতিক কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। তবে বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছেন, যেকোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। সেই মোতাবেক বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন মেসি-বার্সার নতুন চুক্তির।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মেসির সঙ্গে তারা নতুন চুক্তিতে আসছে না। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউর সময়ে যে বিশাল অঙ্কের ঋণগ্রস্থ হয়ে পড়ে, তা সামাল দিতেই এ সিদ্ধান্ত ক্লাবটির।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.