খুলনা বিভাগীয় আত্তীকৃত (বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সরকারি হয়েছে) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে জেলার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশীষ কুমার সরকারকে। পাশাপাশি ১৫ জন সদস্যকে আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার রাতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- ঝিনাইদহ জেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, খুলনার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, নড়াইল জেলার কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, লোহাগড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, যশোর জেলার শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলার ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, বাগেরহাট জেলার গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত পাল, মাগুরা জেলার সরকারি আরএসকেএইচ ইন্সটিটিউশনের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ আলম, খুলনার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম, খুলনার ইকবালনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আহছানুল আলম। ভার্চুয়াল সভায় জাতীয়করণকৃত ১৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
