নিউজ ডেস্ক।।
সাধারণ শিক্ষা ধারার প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালু করছে সরকার। এ লক্ষ্যে ৬৮৮ জন শিক্ষককে নিয়োগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন।
তিনি বলেন, ১০টি বিষয়ে ৪৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮৮ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগের এই বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে আগামী ৮ আগষ্ট থেকে (সকাল ১০টা), চলবে ৩১ আগষ্ট রাত ১২ টা পর্যন্ত। আবেদনকৃত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা মধ্যে অর্থাৎ ৩ সেপ্টেম্বর তারিখ রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। আবেদন ফি ১০০টাকা।
যে সব বিষয়ে শিক্ষক নেয়া হবে:
ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, সিলিভ কন্সট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিনিক ওয়ার্কস/ জেনারেল ইলেকট্রিনিক, ড্রেস মেকিং, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, জেনারেল মেকানিক্স, রেফিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, প্লামবিং এন্ড পাইপ ফিটিং, ওয়েলডিং এন্ড ফেব্রিকেশন।
আবেদনের শর্ত
১. আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
২. আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২১ খ্রি: তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০১৮ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৩. যিনি যে বিষয়ে এনটিআরসিএ’র নিবন্ধন সনদধারী তিনি তার সংশ্লিষ্ট বিষয়/বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানের সকল পদে আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন: অনলাইনে আবেদন ও ফি জমা দেয়া সংক্রান্ত বিষয় জানতে ক্লিক ওয়েবসাইট-এ যাওয়ার পরামর্শ দেয়া হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল গত ১৫ জুলাই রাতে ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসিএ।
এতে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জন এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জন। আর ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেয়া সম্ভব হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
