শোক দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানাতে হবে ড্রপডাউন ব্যানার

নিউজ ডেস্ক।।

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাঠ পর্যায়ের শিক্ষা অফিস ও শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্ত সব দপ্তর-সংস্থায় ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) টানাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, গত ১৮ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি ও অন্যান্য কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কেমন হবে ড্রপডাউন ব্যানার

ড্রপডাউন ব্যানারটি ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ভবনের সামনে দৃশ্যমানভাবে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা এবং ওয়েবসাইটে (mujib100.gov.bd) দেয়া ড্রপডাউন ব্যানারের নমুনার আলোকে প্রস্তুত করতে হবে। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। স্থান সংকুলান সাপেক্ষে ১৫ আগস্টের সব শহিদদের ছবি ব্যবহার করা যাবে। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহিদদের ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার না করা।

ড্রপডাউন ব্যানারের উপরে বাম পাশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো, মাঝখানে বাংলাদেশ সরকারের লোগো (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ডান পাশে মুক্তিববর্ষের লোগো ব্যবহার করা যাবে। তবে ব্যানারের নিচে প্রতিষ্ঠানের নাম লোগোসহ (যদি থাকে) ব্যবহার করা যেতে পারে। ব্যানারে স্থান সংকুলান সাপেক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণের উদ্ধৃতি, দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো উদ্ধৃতি বা কবিতার পক্তি ব্যবহার করা যেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.