নিউজ ডেস্ক।।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে সঙে নিয়ে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, আমরা অব্যশই সকলে মিলে তা পালন করব। বঙ্গবন্ধুর যে স্বপ্ন-খুধা, দারিদ্র ও বৈসম্যহীন একটি বাংলাদেশ তৈরি, আমরা তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। গতকাল বুধবার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার
লক্ষ্মীপুর আশ্রয় কেন্দ্রে মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্পে বসবাসকারী ৫২ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘সারা দেশে গৃহহীনদের জন্য যেভাবে গৃহ নির্মাণ করা হয়েছে। চাঁদপুর জেলায় ঠিক তেমনিভাবে গৃহ নির্মাণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে হস্তান্তর করা হচ্ছে।’ সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সুন্দরভাবে গৃহগুলো নির্মাণ করায় জেলা প্রশাসক, ইউএনও ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।
পরে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ও ইউএন সানজিদা শাহনাজ। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
