এইমাত্র পাওয়া

বিএমজিটিএ’র সিলেট বিভাগীয় ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

।। ফিরোজ আলম।।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) সিলেট বিভাগীয় ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী আজ ৪ঠা আগস্ট ২০২১ রোজ বুধবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়।সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সহ সভাপতি জনাব আব্দুস সাত্তার স্যারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএমজিটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সুযোগ্য সভাপতি ও স্থায়ী কমিটির মেম্বার জাতীয় শিক্ষক নেতা,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণট্রাস্টের সদস্য জনাব হারুন অর রশিদ স্যার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সুযোগ্য,নির্বাচিত মহাসচিব ও স্থায়ী কমিটির মেম্বার, জনাব মো: শান্ত ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ এর সুদক্ষ সিনিয়র সহ সভাপতি ও স্থায়ী কমিটির মেম্বার জনাব সুলতান মাহমুদ,সুযোগ্য সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির মেম্বার জনাব সহকারী অধ্যাপক কে এম শামীম স্যার,সংগঠন প্রিয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক,লক্ষীপুর জেলার সাধারন সম্পাদক ও স্থায়ী কমিটির মেম্বার জনাব ফিরোজ আলম,স্বচ্ছ সংগঠক, অর্থ সম্পাদক ও স্থায়ী কমিটির মেম্বার জনাব মেহেদী হাসান সরকার ও বিচক্ষন নেতা দ্প্তর সম্পাদক ও স্থায়ী কমিটির মেম্বার জনাব এলিন তালুকদার স্যার। সিলেট বিভাগীয় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব আবুল কালাম আজাদ স্যারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন (সিলেট বিভাগীয়) কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব জাফর আলী স্যার।এসময় সিলেট জেলা থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির জনাব রায়হান উদ্দিন চৌধুরী,জৈন্তাপুর উপজেলার জিয়াউর রহমান,শরীফ উদ্দীন,মাহবুব মামুন,গোয়াইনঘাট উপজেলা থেকে আবুল হোসেন,রায়হান উদ্দিন,কানাইঘাট উপজেলা থেকে জনাব আজীজুল হক বাবর,মাহবুবুল আলম বাবুল,সফিকুল ইসলাম,জকিগঞ্জ উপজেলা থেকে আবুল কালাম, ওসমানী নগর থেকে ফখরুল ইসলাম, সিলেট জেলা নেতা রফিকুল ইসলাম সোহেল,তোফাজ্জেল হোসেন তপু,শাহীদা পারভীন।সুনামগঞ্জ থেকে তাহের উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।মৌলভী বাজার থেকে রৌশনারা আক্তার সহ মোলভী বাজার জেলা নেতৃবৃন্দ।
হবিগঞ্জ জেলা থেকে জনাব,আবুল বারাকাত সহ হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ।এছাড়া সিলেট বিভাগ থেকে আরো বক্তব্য রাখেন নিয়ন উদ্দিন।কেন্দ্রীয় নেতা থেকে বক্তব্য রাখেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক জনাব আজহারুল ইসলাম মুক্তা,সহ গন শিক্ষা বিষায়ক সম্পাদক জনাব রাশেদুল ইসলাম,সহ ত্রান ও পুনর্বাসন সম্পাদক জনাব জিয়া উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জসিম উদ্দিন স্যার সহ সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার জেলা,উপজেলা এবং সাধারন নেতৃবৃন্দ।

এসময় সিলেট বিভাগের বিভিন্ন জেলা,উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যরা ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।আলোচনা সভাতে স্থায়ী কমিটির সকল মেম্বারগন করোনায় নিহত বিএমজিটিএ এর বিভিন্ন জেলা-উপজেলার মেম্বারগন , মাদ্রাসার জেনারেল শিক্ষক এবং এরাবিক শিক্ষকদের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন।এসময় বক্তারা মাদ্রাসা, জাতীয়করন,শতভাগ উৎসব ভাতা,বাড়ি ভাড়া এবং মাদ্রাসার সকল প্রকার বৈষম্য নিরসনের উপর জোর দেন।কভিড পরিস্থিতির উন্নয়নে মহান আল্লাহর দরবারে আবুল বারাকাত স্যারের মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.