নিউজ ডেস্ক।।
চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষাও শুধুমাত্র নৈবচনিক তিন বিষয়ে অনুষ্ঠিত হবে। চতুর্থ বিষয় ও অন্যান্য আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেয়া হবে। মঙ্গলবার রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব বিষয়ে পরীক্ষা হবে: ২০২১ সালের সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হাদিস শরিফ, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে। মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের দিতে হবে কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ, তাজভিদ নসর ও নজম বিষয়ে। আর হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা দিতে হবে।
২০২১ সালের সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকহ ১ম ও ২য় পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র, রসায়ন ১ম ও ২য় পত্র পরীক্ষা দিতে হবে। আর মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিন, আল ফিকহ ১ম পত্র, আরবি সাহিত্য, তাজভিদ ১ম ও ২য় পত্রের পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
