আরো ১০ দিন পেছাল বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা

নিউজ ডেস্ক।।

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার রাতে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা টার্ম ফাইনাল পরীক্ষা নিয়ে আমাদের কাছে একটি লিখিত দিয়েছিল। লিখিত আকারে যে দাবিগুলো করা হয়েছিল আমরা সেগুলো মেনে নিয়েছি। তাদের দাবির উপর ভিত্তি করেই পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা পরীক্ষার সময় আড়াইঘন্টা করেছি। উত্তরপত্র আপলোডের সময় ১৫ মিনিটের জায়গায় ৩০ মিনিট করা হয়েছে। যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হন তাহলে তাদের পরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালীন কেউ কিছু সময়ের জন্য ডিভাইসের সামনে উপস্থিত না থাকলে তার কোনো নম্বর কাটা হবে না। তবে ঠিক কারণে উপস্থিত থাকতে পারছে না সে ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.