টিকা ছাড়া বের হলেই ব্যবস্থা

 নিজস্ব প্রতিবেদক।।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে শিথিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে বিধিনিষেধ শিথিল করা হলেও করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করা যাবে না বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক জানান, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়স্কদের শাস্তির আওতায় আনা হবে।।

তিনি আরও জানান, রাস্তাঘাট কেউ অকারণে বাইরে বের হলে বা যাতায়াতের সরকারি নির্দেশনা ভাঙলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করে তাদের আওতায় আনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.