নিউজ ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস নিয়েই বিরোধ। সেই বিরোধের অংশ হিসেবে অবশেষে কাল হলো এক স্কুল ছাত্রের। একই সাথে আহত হয়েছে অপর এক স্কুল ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ওএলাকাবাসী জানান, নিহত মোহাম্মদ সানি (১৭) গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে। তার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নাজিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ফেসবুকে কোনো একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার সানি এবং উত্তরপাড়ার মাহফুজের মধ্যে বিরোধ ঘটে। বিষয়টি অনেকেই জানতো।
সোমবার রাতে সানি ও তার কয়েকজন সহপাঠী মিলে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যায়।
তখন প্রতিপক্ষের লোকজন তাদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে সানি ও হীরাকে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। আর হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা বলেও জানান ইন্সপেক্টর নাজিম উদ্দিন।
পুলিশ আরো জানায় নিহত সানি ও মাহফুজের মধ্যে ভাল সম্পর্কই ছিলো। এক সাথে খেলাধুলা ও ঘুরাফেরা করতো। কিন্তু ফেসবুকে সমান্য ষ্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃস্টি হয়। পরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ আসামীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
