নিউজ ডেস্ক।।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাত আন্তর্জাতিক রুটের ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিমানের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, থাইল্যান্ডের ব্যাংকক, কুয়েত, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে।
গত বছরের মার্চে করোনা মহামারির সময় থেকে এই সাত রুটের মধ্যে কুয়েত ও কলকাতা বাদে বাকিগুলো বন্ধ ছিল। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কুয়েত ও কলকাতার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।
এ বছরের ৫ জুলাই থেকে করোনার প্রাদুর্ভাব কমাতে ৮ দেশ বাদে অন্যান্য রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
