এইমাত্র পাওয়া

অভিজ্ঞতা ছাড়াই ৪৮ হাজার টাকা বেতনে চাকরি

নিউজ ডেস্ক।।

অভিজ্ঞতা ছাড়াই ৪৮ হাজার টাকা বেতনে রোহিঙ্গা শিবিরে চাকরি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ সম্পতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের কক্সবাজারে চলমান রোহিঙ্গা ক্যাম্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- অ্যাকশন এইড বাংলাদেশ

পদের নাম- কেস ওয়ার্কার

পদের সংখ্যা- ১২ টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ, কক্সবাজার জেলা সদর

আবেদন যোগ্যতা

১। সামাজিক বিজ্ঞান বা পদ সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক পাস।

২। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩। সমাজসেবা, উন্নয়নের অভিজ্ঞতা ও অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

৫। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন ৪৮ ২০০ টাকা

২। চিকিৎসা সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ভাতা এবং জীবন বীমার সুবিধা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.