নিউজ ডেস্ক।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম এনায়েতুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরর্বতীতে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স), এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি এন্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এবং এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সের পূর্বঘোষিত ৭ আগস্ট তারিখের ভর্তি পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।
উল্লেখ্য, আগামী ৭ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
