এইমাত্র পাওয়া

সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি- বিএমজিটিএ এর

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) চট্রগ্রাম বিভাগীয় ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ আটাশে জুলাই ২০২১ রোজ বুধবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন । পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বদলি ব্যবস্থা চালু করা ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শিক্ষক নেতা মোঃ হারুন অর রশিদ ।

সংগঠনের মহাসচিব মো: শান্ত ইসলামের সঞ্চালনায় এসময়ে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে,এম শামীম, ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার ও মোঃ এলিন তালুকদার ।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ আলী (চট্রগ্রাম বিভাগ),সহসভাপতি কামরুন্নাহার,কেন্দ্রীয় কমিটির নেতা জহিরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, ওসমান গনি, রাশিদুল ইসলাম, ফিরোজ কবির, ওয়াজি উল্লাহ জুয়েল, সালেহ উদ্দিন, জিয়া উদ্দিন, বদরুজ্জামান কিরন,আলমাস মিয়া, কামরুল ইসলাম, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, গোলাম মোস্তাফা, নুর আলম, মুহাম্মদ খোরশেদ আলম ও এস এম সালাউদ্দিন এবং জেলার নেতৃবৃন্দের মধ্যে আকরাম হোসেন পিন্টু, কাজী হাবীবুর রহমান, শাহাদাত হোসেন, খিজির হায়াত সহ চট্টগ্রাম বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.