৯ জন বাঁহাতি নিয়ে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

অনলাইন ডেস্ক।।

চাঁদপুরের শামীম পাটওয়ারী সহ ৯ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করলো বাংলাদেশ। বিশ্বের আর কোন দেশ এতোজন বাঁহাতি ব্যাটসম্যান দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ইনিংসে নামতে পারেনি। গতকাল ২৫ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। সে ম্যাচে দেখা যায় কেবল ক্যাপ্টিন মাহমুদুল্লাহ রিয়াদ ও উইকেট কিপার নূরুল হাসান সোহান ছাড়া বাকি সকল ব্যাটসম্যানই বাঁহাতি। গতকালের একাদশে থাকা সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফউদ্দিন ও তাসকিনরা ডানহাতে বোলিং করলেও তারা ব্যাটিং করেন বাঁমহাতে এর আগে সর্বোচ্চ বাঁহাতি ব্যাটসম্যান মাঠে নামার রেকর্ডটিও বাংলাদেশের। সিরিজের ২য় টি-টুয়েন্টি ম্যাচেও বাংলাদেশের হয়ে খেলেছে ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান
তৃতীয় সর্বোচ্চ রেকর্ডটি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার যৌথভাবে। সে ম্যাচে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকেও তাদের ৩টি ম্যাচে দেখা গেছে ৭ বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ সাজাতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.